ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, করোনা-ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

ads

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী রবিবার (১৫ জুন) থেকে ধাপে ধাপে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে জুন মাসে ডেঙ্গু ও করোনার সংক্রমণ বাড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জুন থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে। এরপর ২২ জুন খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বশেষ ২৬ জুন থেকে খোলা হবে মাদ্রাসাগুলো, যেগুলোর ছুটি ছিল তুলনামূলক দীর্ঘস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনের প্রথম ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২২৫ জন এবং মারা গেছেন ৫ জন। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৭৩ জন। একইসঙ্গে করোনার সংক্রমণও বাড়ছে। জুনের প্রথম ১০ দিনেই ৫৪ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে, যেখানে জানুয়ারি থেকে মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৫৮ জন।


তবে এই প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পাঁচটি সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এর মধ্যে রয়েছে— অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, বাইরে ও জনসমাগম স্থলে মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখা, চোখ, নাক ও মুখে হাত না দেওয়া, হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে রাখা।মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান জানিয়েছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্কুল-কলেজের মাঠ ও শ্রেণিকক্ষ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা ধ্বংস করতে ছুটির আগে ও পরে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।


আবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।


এর আগে, গত ১ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। শিক্ষাস্তর ভেদে ছুটির সময়ের পার্থক্য ছিল। যেখানে মাদ্রাসাগুলো পায় সর্বোচ্চ ২৫ দিনের ছুটি আর সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি ছিল মাত্র ১০ দিন।

ads
ads
ads

Our Facebook Page